1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় টানা ২ দিন ব্যাপী স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেল সহস্রাধিক রোগী

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় টানা ২ দিন ব্যাপী স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেল সহস্রাধিক রোগী

মো: সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক স্থানে টানা ২ দিন ব্যাপী প্রায় সহস্রাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার পূর্ব সদরদী বিদ্যালয় চত্বরে এবং শনিবার মালীগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।

গত দু,দিনে সহস্রাধিক গরিব ও অসহায় মানুষের চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে এ সেবা দেওয়া হয়। চক্ষু সেবা ক্যাম্পে নিয়োজিত ছিলেন দুইজন চক্ষু চিকিৎসক।

জানা গেছে , বেসরকারি চক্ষু সেবামূলক প্রতিষ্ঠান আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন বাংলাদেশ আই ট্রাষ্ট হসপিটাল এবং ইস্পাহানি চক্ষু চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

চক্ষু ক্যাম্পের উদ্বোধণ করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন এর মহাসচিব ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

চক্ষু ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, আমার পরিবার সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে।যারা অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি।

এছাড়াও যুবকদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ প্রদান, ভয়াবহ মাদকের হাত থেকে দূরে থাকতে খেলাধুলায় উৎসাহিত করছি।তিনি বলেন,

আমি নির্বাচিত হতে পারলে মানুষ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি এই কাজগুলো সবসময় চলমান থাকবে। এ পর্যন্ত আমি প্রায় ৩৬ হাজার গরিব অসহায় চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি।

এটা একটা বিরল ইতিহাস। তিনি আরও বলেন,যেহেতু আমি নির্বাচন করব সেহেতু আমি সেবামুলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। আগামী ডিসেম্বরের মধ্য দুই থেকে তিন হাজার গরিব ও অসহায় মানুষের ছানিে অপারেশন করে দিতে পারি সেই ব্যবস্থা করব।

তিনি আরও জানান,যুব সমাজকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে শতাধিক মাঠে ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews