1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে সেই মাদক কারবারী রিমন গ্রেপ্তার, পুলিশের সামনেই সাংবাদিককে হত্যার হুমকি

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ফরিদপুরে সেই মাদক কারবারী রিমন গ্রেপ্তার, পুলিশের সামনেই সাংবাদিককে হত্যার হুমকি

ফরিদপুর প্রতিনিধি :

 দৈনিক রুপালী বাংলাদেশ ও দি ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এবং সমাজের চিত্র অনলাইন পোর্টালের ঢাকা বিভাগীয় ব্যুরো চিফ এস.এম আকাশের গলায় কাচি ঠেকিয়ে তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া  সেই মাদক কারবারী রিমন শরীফ (৩৮)কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমনোহরদিয়া গ্রামের আসামির নিজ বাড়ী থেকে ৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 এসময় মাদক কারবারী রিমন শরীফ পুলিশের সামনেই সাংবাদিক এস. এম আকাশ ও তার ছেলেকে হত্যার হুমকি দেন। রিমন শরীফ সাংবাদিক এস.এম আকাশ এর  উদ্দেশ্যে পুলিশের সামনেই অকর্থ ভাষায় গালিগালাজ করাসহ উচ্চস্বরে বার বার বলতে থাকেন জেল থেকে বেড়িয়ে আগে তোরে আর তোর ছেলেরে ঝেরে দেব।

মাদক কারবারী রিমন শরীফ জাহাপুর ইউনিয়নের চরমনোহরদিয়া গ্রামের হাবিব শরীফের ছেলে।

রিমন শরীফ এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশ, RAB ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হয়েছেন।

জানা যায়, মাদক কারবারী রিমন শরীফ সাংবাদিক এস. এম আকাশকে খুনজখমের হুমকি দিয়ে তার পৈত্রিক ও ক্রয়কৃত জমির উপর নির্মাণ করা বাড়ীর ভিতর দিয়ে জোরপূর্বক মাদক ব্যবহৃত কাজে নিয়োজিত ইজি বাইক চালিয়ে যাতায়াত করছে।

এই বিষয়টি সাংবাদিক এস.এম আকাশ পুলিশকে জানানোর পর মধুখালী থানার ওসি মো. নুরুজ্জামান নিজে গিয়ে উভয় পক্ষকে যার যার কাগজপত্রসহ থানায় আসতে বলেন। এস. এম আকাশ থানায় আসলেও রিমন শরীফ আসেননি।

সাংবাদিক এস. এম আকাশ বলেন, রিমন আমার ছোট চাচার ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারী হওয়ায় তার সাথে আমার সম্পর্ক তেমন ভালোনা। এছাড়াও রিমন মাদক ব্যবহৃত ইজি বাইক নিয়ে তার সামনের সোজা রাস্তায় না গিয়ে

জোরপূর্বক আমার পৈত্রিক ও ক্রয়কৃত বাড়ীর ভিতর দিয়ে যাতায়াত করছে। এই বিষয়টি থানায় জানানোর পর সে আমার নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করছে। গতকাল মাদকসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়ীতে উঠানোর সময় সে প্রকাশ্যে পুলিশের সামনেই আমাকে এবং আমার ছেলেকে হত্যা করার হুমকি দিয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।

এবিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, মাদক বিরোধি অভিযানে গতরাতে ৭ পিস ইয়াবাসহ রিমন শরীফ নামে এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এই মাদক বিরোধি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews