1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে মাছের আড়তে অভিযান, লাখ টাকা জরিমানা

  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে মাছের আড়তে অভিযান, লাখ টাকা জরিমানা

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার হেলিপোর্ট বাজারের মৎস্য আড়তে জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে মা-গঙ্গা মৎস্য আড়ৎ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে হেলিপোর্ট বাজারে এ অভিযান চালানো হয়।ফরিদপুর জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই প্রতিনিধি, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল এ যৌথ অভিযানের নেতৃত্ব দেন।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম সমাজের চিত্রকে জানান, হেলিপোর্ট বাজারে অবস্থিত মা-গঙ্গা মৎস্য আড়ৎ নামক প্রতিষ্ঠানের ৪টি ফ্রিজে পঁচা ও নিম্নমানের মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত পাওয়া যায়। এছাড়া ফ্রিজের অভ্যন্তরে মাছি,

তেলাপোকাসহ অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ পরিলক্ষিত হয় এবং মাছের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। তাৎক্ষণিকভাবে পঁচা মাছগুলো জব্দ ও ধ্বংস করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম ও তন্ময় ইসলাম। এছাড়াও হেলিপোর্ট বাজারের বিভিন্ন দোকানে ওজন পরিমাপ, লাইসেন্স ও মূল্যতালিকা পরিদর্শন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews