1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদীর মৃত্যু

  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদীর মৃত্যু

সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতনীকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি আঁখি বেগম (৬২) এর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। রবিবার (১৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তুজারপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও তুজারপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর মাতুব্বর বলেন, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে) মিথিলা(৬)কে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়।

বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছিল। জায়গাটিতে পানির স্রোত ছিলো। স্রোতে নাতনি মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যান।

এ সময় বেশ কয়েকজন এলাকাবাসী উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তারা মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। কিন্তু দাদি আঁখি বেগমকে প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর ৩০ ফুট দূরবর্তী স্থান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews