1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় সহস্রাধিক বৃক্ষরোপন ও বিতরণ করলো সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটি

  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় সহস্রাধিক বৃক্ষরোপন ও বিতরণ করলো সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটি

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন সৎ সঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে বৃক্ষরোপন শেষে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

লায়ন খন্দকার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মরতুজা খান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন,

প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান,পাট কর্মকর্তা এহসানুল হক, বিএনপির সাবেক উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা আইয়ুব মোল্লা,

মিজানুর রহমান পান্না,ফজলে সোবাহান শামীম,এনসিপির উপজেলা সমম্বয়ক আশরাফ শেখ, সহ সংগঠনের সদস্যবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews