1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ভাঙ্গায় দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে গলা কেটে হত্যা,দেশ ব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (০৯ আগস্ট ) সকাল এগারোটার দিকে সাংবাদিকদের উদ্যোগে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন।

সাংবাদিক অহিদুজ্জামানের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠের সম্পাদক মজিবর মুন্সি, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু,

যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের আঃ মান্নান, মাই টিভির ভাঙ্গা প্রতিনিধি সরোয়ার হোসেন, প্রতিদিনের কাগজের ভাঙ্গা প্রতিনিধি জাকির মুন্সি, সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিল,

দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ভাঙ্গা উপজেলা এনসিপি প্রতিনিধি শেখ আশরাফ হোসেন, সংবাদ টুয়েন্টি ফোরের মাহমুদুল হক বাহার প্রমুখ।

মানববন্ধনে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন পাস করে এ বিষয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং দেশে বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন সাংবাদিক দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews