1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে হায়দার মাতুব্বর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন

  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ফরিদপুরে হায়দার মাতুব্বর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুরে হায়দার মাতুব্বর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করেছেন ফরিদপুরের পিবিআই পুলিশ। সেই সাথে হায়দার মাতুব্বরের মৃত্যুর ঘটনায় জরিত মোটর সাইকেল চালক লিমন পেয়াদাকে(১৮) ২১শে জুলাই গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত লিমন পেয়াদা(১৮) সদরপুর উপজেলার চৌদ্দরশি গ্রামের রাসেদ পেয়াদার ছেলে। জানা যায়,গত ২০২২ সালের ২৫শে জুলাই সদরপুর থানার মটকচর এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৯শে জুলাই মারা যান হয়দার মাতুব্বর(৪৫)।

পরে থানা কর্তৃক দায়েরকৃত অপমৃত্যু মামলার তদন্ত শেষে থানা পুলিশ বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। রিপোর্ট দাখিলের ১মাস পর প্রতিপক্ষকে ফাঁসাতে স্থানীয় মেম্বার মোঃ বেলাল মাতুব্বরের প্ররোচনায় নিহত হায়দার মাতুব্বরের স্ত্রী স্থানীয় ১০ জন নিরপরাধীর বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় পিবিআই গ্রেপ্তার করে মোটর সাইকেল চালককে। তার দেওয়া জবানবন্দীতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে।

পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, থানা পুলিশ কর্তৃক তদন্তধীন অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে গত ১৯/০৬/২০২৩ তারিখে পিবিআই ফরিদপুর জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করেন এবং এসআই মোঃ ফয়সাল মুন্সী মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মৃত হায়দার মাতুব্বর(৪৫) মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিবিআই মামলার তদন্তভার গ্রহণের পর মোটর সাইকেল চালক আত্মগোপনে চলে যায়।

তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী লিমন পেয়াদাকে গত ২১শে জুলাই সদরপুর উপজেলার চৌদ্দরশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি লিমন পেয়াদা জানায় যে, ঘটনার দিন সে সদরপুর থেকে কাটাখালী যাওয়ার পথে বেপরোয়া গতির কারনে হায়দার মাতুব্বরের সাথে মোটর সাইকেলের সজোরে ধাক্কা লাগলে হায়দার ঘটনাস্থলে পাকা রাস্তার উপর পড়ে যায়। এসময় হায়দার মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় অন্যান্য আসামিরা নির্দোষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews