1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ৫০ টি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিঃ শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ৫০ টি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিঃ শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ’

ফরিদপুরের ভাঙ্গায় “বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের” নির্দেশনায় প্রায় ৫০ টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৪ শতাধিক শিক্ষকগন সরকারি প্রাথমিক বৃত্তিপরিক্ষায় তাদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশণের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৪ শতাধিক শিক্ষক ও অভিভাববগন অংশ নেন।

মানববন্ধনটি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া, সহ- সভাপতি আকলিমা আক্তার, উপদেষ্টা মো: জালাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।

এতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর মানুষিক চাপ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই বৈষম্যমূলক পরিপপত্রটি বাতিলের দাবি জানান বক্তারা।

বক্তারা আরও দাবি করেন, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই। প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়। মেধার মূল্যায়ন চাই। সরকারের এ সিদ্ধান্তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এতে শিক্ষার্থীরা সরকারি বৃত্তিপ্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। পরে বক্তারা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের দাবি-দাওয়া পূরনের বিবেচনায় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান,বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে একটি স্বারকলিপি পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews