1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ‌ভাঙ্গায় মিম আক্তার (১৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের সৌদি প্রবাসী হৃদয় গাজীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ‌রাত সাড়ে দশটার দিকে রাতের খাবার খেয়ে প্রতিবেশী ননদের মেয়ে আনিসাকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন গৃহবধূ মিম আক্তার ।

সোমবার ভোরে তার সঙ্গে থাকা আনিসা ঘুম থেকে জেগে উঠে তার মামীকে ঘরের পূর্ব পাশের বারান্দায় আড়ার সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,

মিম আক্তার এর সাথে দেড় বছর পূর্বে সৌদি প্রবাসী হৃদয় গাজীর মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ হয়। এরপর সে দেশে আসেনি। মিম আক্তারের শ্বশুর ঢাকায় থাকেন। অন্যদিকে তার শাশুড়ি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় যান। এ সময় বাড়িতে তাদের পরিবারের কেউ ছিলনা।

ভাংগা থানার উপ-পরিদর্শক মোঃ আজাদুজ্জামান জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews