1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় বিশাল শোডাউন করলো বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মিজানুর রহমান মোল্লা

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ভাঙ্গায় বিশাল শোডাউন করলো বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মিজানুর রহমান মোল্লা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী দিনব্যাপী বিশাল মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন।

দলটির ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে শতাধিক গাড়িবহর নিয়ে তার নির্বাচনী এলাকায় এ মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেন।

সোমবার সকাল ১০ টায় ভাঙ্গার বিশ্বরোডের পাশে অবস্থিত উপজেলা খেলাফত মজলিশের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় প্রার্থীর গ্ৰামের বাড়িতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় তিন শতাধিক মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা তার প্রতীক রিক্সা নিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। শোভাযাত্রা নিরাপদ রাখতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

শোভাযাত্রা শেষে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমার নেতা আল্লামা মামুনুল হক এর নির্দেশে আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠে আছি।

এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। আগামীতে ইসলামী আইনে দেশ পরিচালনার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি।

মোটর শোভাযাত্রা ও গণসংযোগে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ,

সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ,

চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীনসহ কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews