1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় জামায়াতের সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রান গেল উপজেলা জামায়াতের আমীর সহ ২ জনের-আহত-৮

  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় জামায়াতের সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রান গেল উপজেলা জামায়াতের আমীর সহ ২ জনের-আহত-৮

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকায় জামায়াতের জাতীয় সমাবশে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫২) সহ ২ জন নিহত। এ ঘটনায় আহত হন আরো অন্তত ৮ জন। শনিবার রাত ৩ টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের নিকট খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে মোহাম্মদ আমানত শেখ(৫৫) নামে আরও এক জামাত কর্মী নিহত হন। তিনি খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মো: ইসমাইল শেখের ছেলে। দুর্ঘটনার পর তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে তার মৃত্যু হয়। জানা গেছে, মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। তিনি চালনা পৌরসভার মৃতঃ শহর আলীর ছেলে। সূত্রে জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে খুলনা থেকে ২৬০টি বাসযোগে ঢাকায় যাচ্ছিলেন নেতাকর্মীরা।

পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতি নিয়ে চা পান করছিলেন তারা।
এ সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে যান দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ও অন্যরা। এ সময় পেছন দিক থেকে এসে রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।গুরুতর আহত মো: আমানত শেখ, মো: আনিসুর রহমান ও মো: ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সকালে আমানত শেখ মারা যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার ভোর রাতের দিকে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেকজনের মৃত্যু এদিকে নিহত জামায়াতে ইসলামির দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদের মরদেহ তার নিজ গ্রামে পৌঁছেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews