1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে ইউপি সদস্যদের অনাস্থা: অপসারণ দাবী

  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে ইউপি সদস্যদের অনাস্থা: অপসারণ দাবী

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে তার নানা অনিয়ম,স্বেচ্ছাচারিতা,হতদরিদ্রদের বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত সামগ্রী আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য তার প্রতি অনাস্থা প্রস্তাব গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা,

জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তার অপসারণ চেয়ে স্মারকলিপি প্রদান করেন। ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবীতে শুক্রবার সকালে পরিষদ চত্বরে ইউপি সদস্য,ভুক্তভোগী কয়েক নারী,এলাকাবাসী এক প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

পরিষদ চত্বরে জড় হয়ে কয়েক, শ নারী পুরুষ চেয়ারম্যানের অপসারণ চেয়ে নানা শ্লোগান দেয়। এ সময় ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যান সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভূমিকায় কোন ইউপি সদস্যদের সাথে সম্পর্ক না রেখে বরাদ্দকৃত সব সামগ্রী একাই আত্মসাৎ করছেন।

এতে ইউপি সদস্যবৃন্দ বলেন,ওই চেয়ারম্যান বরাদ্দকৃত সামগ্রী মেম্বারদের স্বাক্ষর না নিয়ে একাই আত্মসাৎ করছেন। তাছাড়া তিনি বিগত ফ্যাসিষ্ট সরকারের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম দোসর।সে বেশীর ভাগ সময় পরিষদ তালাবদ্ধ রেখে অফিসে অনুপস্থিত থাকেন।

এতে জনসাধারণের সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া হতদরিদ্রের জন্ম বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের মালামাল,ভিজিএফ,ভিজিডি,প্রসুতি ভাতা গ্রহিতা সহ উপকারভোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপি পরিষদ চত্বরে ভুক্তভোগী নারী পুরুষ সহ ইউপি সদস্যরা জড় হয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শ্লোগান দিচ্ছেন। তারা দ্রুত চেয়ারম্যানের অপসারণ দাবী করেন। কর্মসূচি চলাকালে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার উদ্দিন মোল্লা, ইয়াদ আলী ফকির, চান মিয়া,আতিয়ার মাতুব্বর, সামাদ মাতুব্বর,তাছলিমা বেগম প্রমুখ।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগের সাথে কথা বললে তিনি বলেন, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে আমি কাজ করে যাচ্ছি। বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews