ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিকভাবে লাবিব মল্লিক(১৩) এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সে ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সাজ্জাদ মল্লিকের ছেলে এবং কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী।
শনিবার (১২জুলাই) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া পল্লী বিদ্যুতের তারের সাথে সংযুক্ত আর্থিং ছিড়ে গিয়ে মাটিতে পড়ে যায়।
কিন্ত মূল তারে লিকেজ থাকায় বিচ্ছিন্ন আর্থিং তারের সাথে লেগে এটি বিদ্যুতায়িত হয়ে যায়। সকালে লাবিব ঘুরতে গেলে অসতর্কতাবশত পড়ে থাকা তারে জড়িয়ে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে।
পরে তার চিৎকার শুনে মা লাবনী বেগম এগিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মা গুরুতর আহত হয়েছে। একমাত্র ছেলের মৃত্যুর সংবাদে পিতা সাজ্জাদ মল্লিক সৌদি আরব থেকে দেশে ফিরে এলে দাফন সম্পন্ন হবে বলে পরিবারটি নিশ্চিত করেছে।
এ দম্পতির আফিয়া(৮) ও খাদিজা(৪) নামে দুটি কন্যা সন্তান রয়েছে।এ ব্যাপারে কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন জানান,
অত্যন্ত মেধাবী শিক্ষার্থীটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। প্রবাসী পুত্রের মৃত্যুতে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথর্ী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






Leave a Reply