1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে ঢুকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে ঢুকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুরে মধ্যরাতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক এস.এম জাহিদ হোসেনের বাড়িতে ঢুকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাসার বিভিন্ন রুমের মালপত্র তছনছ করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে শহরের আলিপুর মহল্লায় এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েকজন দুষ্কৃতিকারী হত্যার উদ্দেশ্যে ওই নেতার বাড়ীর বাউন্ডারি দেয়াল টপকে দ্বিতীয় তলায় প্রবেশ করে বাসার আসবাবপত্র তছনছ করে পালিয়ে যায়।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে আরও জানাগেছে, দুষ্কৃতকারীরা বাসার চার থেকে পাঁচটি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ধারণা করেছিল, জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট কক্ষে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে ঘরের বিভিন্ন রুমে ব্যাপক তান্ডব-তছনছ চালায়। এমনকি একটি রুমের বাহিরের লক খুলে ভেতরে তল্লাশি চালানোরও চেষ্টা চালায় তারা।

এনসিপির ফরিদপুরের প্রধান যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ বলেন, দুষ্কৃতিকারীরা আমার বাসার রুমের দরজা জোরপূর্বক খোলার চেষ্টা করে, তবে ভেতর থেকে নিরাপদে লক থাকায় সফল হয়নি। আমার ছেলের রুমেও সিটকিনি লাগানো ছিল।

ধারণা করা হচ্ছে, পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা আমাকে দেখতে পেয়েছিল। তবে ভোরের আজানের ধ্বনি ও আশপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাইরে এসে দেখি রুমের দরজার সামনে একটি কেঁচি কাটার পড়ে আছে, বাসার বিভিন্ন দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে হামলাকারীরা দুই জোড়া স্যান্ডেল ফেলে যায়।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি জানানো হলে,থানা উপপরিদর্শক(এসআই) আলমগীরের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেন। তারা মুলতঃ আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হানা দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।

এ ব্যাপারে ফরিদপুরের এনসিপির যুগ্ম সমন্বয়ক
মোঃ বায়েজিদ হোসেন সাহেদ বলেন, বিষয়টি জানতে পেরেছি। দুষ্কৃতকারীরা বাসার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। আসলে তাদের কি উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

বক্তব্য জানতে এনপিপির ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দ নিলিমা দোলার মোবাইল কল করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল রিসিভ করেননি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, উনার বাসায় অজ্ঞাত কেবা কাহারা ঢুকে জিনিসপত্র এলোমেলো করে বেরিয়ে গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews