1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ভুয়া ওষুধ ও স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারী ল্যাব সিলগালা

  • সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে ভুয়া ওষুধ ও স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারী ল্যাব সিলগালা

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাসপুরে অবস্থিত ‘ডার্মা ল্যাব’ নামক একটি অবৈধ প্রসাধনী ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মেডিসিন, স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল।

রবিবার (৬ জুলাই) রাতে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি নেতৃত্বে এ অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজ শিকদারকে (২৯) ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং ল্যাবটি সিলগালা করা হয়।

ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান , ফরিদপুর সেনা ক্যাম্পের গোয়েন্দা সূত্রের মাধ্যমে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, পশ্চিম খাবাসপুর এলাকায় একটি বসতবাড়ীকে ব্যবহার করে ‘ডার্মা ল্যাব’ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ওষুধ, বিউটি প্রোডাক্ট ও কসমেটিকস পণ্য উৎপাদন করে বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি ভুয়া ট্রেড লাইসেন্স, নকল ব্র্যান্ডিং এবং জাল ভাউচারের মাধ্যমে এসব পণ্য তৈরি ও বিতরণ করছিল।

তথ্য পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল, ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনার করা হয়।

তিনি আরও জানান,
ভ্রাম্যমাণ আদালতের কাছে উক্ত প্রতিষ্ঠানটির কোনও বৈধ লাইসেন্স দেখাতে পারেনি। দীর্ঘদিন ধরে নকল ওষুধ ও প্রসাধনী তৈরি করে তা বাজারে ছড়িয়ে দিচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রসাধনী তৈরির অভিযোগে ডার্মা ল্যাবকে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল হাসান শিপনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া ম্যানেজার মিরাজ শিকদারকে ঘটনাস্থলেই এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews