1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে সর্বস্ব লুটে নিল ডাকাত দল: মহিলাসহ আহত-৫

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে সর্বস্ব লুটে নিল ডাকাত দল: মহিলাসহ আহত-৫

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কুয়েত ফেরত প্রবাসী বাবুল মাতুব্বরের বাড়িতে দেড় বছরের শিশুকে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত করেছে।

এ ঘটনায় ডাকাত দলের সদস্যরা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড়লাখ টাকাসহ ঘরের মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। শনিবার দিবাগত গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রোববার বিকেলে ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ দায়ের করে। ডাকাতি ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত পৌনে চারটার দিকে সংবদ্ধ ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাবুল মাতুব্বরের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঘুমন্ত নারী ও পুরুষের উপর ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ।

এ সময় পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে ওঠে। তারা কিছু বুঝে উঠার আগেই দেড় বছরের শিশু আনিশাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা নগদ অর্থসহ ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়।

এ সময় ডাকাত দলের অস্ত্রের আঘাতে গৃহকর্তা বাবুল মাতুব্বর, তার স্ত্রী রোজিনা বেগম, মেয়ে শ্রাবন্তী ও শিশু আনিশা আহত হয়।

প্রতিবেশী আনোয়ার মাতুব্বর বলেন, ভোর রাতে বাবুল মাতুব্বরের বাড়িতে ডাকাত ডাকাত চিৎকার শুনে তারা এগিয়ে এসে ঘটনাটি জানতে পারেন। এসময় গ্রামে খবর ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজনের ভীড় জমে উঠে।

গৃহবধূ রোজিনা বেগম বলেন, বাড়ির সবাই তখন ঘুমিয়ে ছিল। এ সময় ডাকাতদল দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে।

এসময় আমার চিৎকারে ঘরের অন্য সকলের ঘুম ভেঙে গেলেও আমার ঘুমন্ত শিশু নাতিনের উপর ডাকাতেরা অস্ত্র ধরে রেখে টাকাসহ ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাত দল বয়োবৃদ্ধ মহিলা রোজিনা বেগমকে অমানুষিকভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews