1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় অপহৃতের ৮ দিন পর এক আদম ব্যবসায়ীকে উদ্ধার

  • সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ভাঙ্গায় অপহৃতের ৮ দিন পর এক আদম ব্যবসায়ীকে উদ্ধার

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে ঢাকা থেকে অপহৃত জামাল উদ্দিন নামে এক আদম ব্যবসায়ীকে উদ্ধার করলো যৌথবাহিনী। রবিবার (২৯ জুন) গভীর রাতে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই আদম ব্যবসায়ীকে উদ্ধার করে।

তার বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার বাগকুচি গ্রামে। তাকে ৮ দিন পূর্বে অপহরনের পর আটকে রেখে মুক্তিপন আদায়ের অভিযোগে পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলাম (৩০)নামক এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর যৌথ বাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন আজমাইন হোসেন। তবে শফিকুল ইসলামের অভিযোগ, তাকে মালেশিয়া পাঠানোর কথা বলে ৫ মাস আগে জামাল উদ্দিন তার নিকট থেকে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় ।

দীর্ঘদিন ধরে টাকা নিয়ে টালবাহানা করতে থাকে। এ কারনে তাকে ঢাকা থেকে ওই আদম ব্যবসায়ীকে কৌশলে নিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে তাকে আটক রাখা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, রবিবার জামাল উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ফরিদপুর যৌথবাহিনী ক্যাম্পে অভিযোগ করেন তার স্বামীকে আটদিন ধরে ভাঙ্গার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলাম নামক এক ব্যক্তি অপহরণ করে আটকে রেখেছেন।

এ অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালিয়ে জামালউদ্দিনকে উদ্ধার করে। শফিকুল ইসলাম ও জামাল উদ্দিনকে আটক করে ভাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews