1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী কুটি মিয়া গ্রেপ্তার

  • রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী কুটি মিয়া গ্রেপ্তার

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারী ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

কুটি মিয়া দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।সেনা সূত্রে জানা যায়, আজ রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় ফরিদপুর সেনা ক্যাম্পে তথ্য আসে যে কুটি মিয়া পুনরায় কানাইপুর এলাকায় অবস্থান করছে এবং তার মাধ্যমে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম ফের সক্রিয় হয়ে উঠছে।

খবর পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে। সকাল ১০টায় কুটি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১টি ৫ মিমি পিস্তলের ম্যাগাজিন, ১টি সুরকি, ২টি শানদা, ১টি চাপাতি, ৩টি চায়নিজ কুড়াল, ১টি চায়নিজ চাপাতি, ৭টি ধারালো ছুরি, ১টি কাটার, ৪টি টয় পিস্তল, ১টি পেনড্রাইভ,

৭টি স্মার্টফোন, ২ কেজি গাঁজা এবং ১৭০টি ইয়াবা ট্যাবলেট। এসব অস্ত্র ও মাদকদ্রব্যের মাধ্যমে কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করে অপরাধ চালিয়ে আসছিল বলে জানিয়েছেন সেনা ও পুলিশ সূত্র।

গ্রেপ্তারের পর উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ কুটি মিয়াকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সেনা সূত্র মতে আরও জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews