1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর রেলওয়ে বস্তিতে অভিযান, মাদকসহ আটক ১৫

  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ফরিদপুর রেলওয়ে বস্তিতে অভিযান, মাদকসহ আটক ১৫

 এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুরে রেলওয়ে বস্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন।

আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে শহরের গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে যৌথ বাহিনী অভিযান শুরু করে আজ শুক্রবার ভোর ৪টার দিকে অভিযান শেষ হয়।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সেনা বাহিনীর ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, যৌথবাহিনীর অভিযানে উদ্ধারকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, ২টি বিদেশি মদের বোতল, ৯টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড ফোন।

জানা যায়, অভিযানে তাৎক্ষণিকভাবে ৭ জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় আটক করা হয়।

এরপর এলাকাজুড়ে অভিযান চালিয়ে মাদক কারবারি শিল্পী বেগমসহ আরো ৮জনকে আটক করা হয়। অভিযান চলাকালে শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। যা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছিলেন তারা।

সেনাবাহিনী সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ফরিদপুর আর্মি ক্যাম্পে গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তি এলাকায় চলমান মাদক পাচার, জোরপূর্বক দখলদারিত্ব এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ছিল ক্যাম্পে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, আজ শুক্রবার ভোররাতে রেলওয়ের বস্তি থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক  শিল্পী বেগমসহ ১৫জনকে ফরিদপুর কোতয়ালী থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews