ফরিদপুরের মধুখালীতে আদালতের আদেশ অমান্যকরে সাংবাদিক নেতাকে খুনজখমের হুমকি দিয়ে তার পৈত্রিক ও ক্রয়কৃত জমির উপর নির্মাণ করা বাড়ীর ভিতর দিয়ে জোরপূর্বক মাদক ব্যবহৃত কাজে নিয়োজিত ইজি বাইক চলাচলের অভিযোগ পাওয়া গেছে রিমন শরীফ নামে এক মাদক কারবারীর বিরুদ্ধে। মাদক কারবারী রিমন শরীফ মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমনোহরদিয়া গ্রামের হাবিব শরীফের ছেলে।
জানান যায়, মনোহরদিয়া মৌজার ৩৫৪৫ ও ৩৫৪৬ নং দাগের মধ্যে প্রায় ৪০ বছর আগে থেকেই রিমন শরীফের বাপচাচারা আপন ৪ ভাইয়ের বসবাস। এরমধ্যে পূর্বপাশে রাস্তার দক্ষিণে প্রথমে রিমনের বড় চাচা সামাদ শরীফ ও সামাদের পিছনে রিমনের বাবা হাবিব শরীফ এবং পশ্চিম পাশে রাস্তার দক্ষিণে প্রথমে রিমনের মেজ চাচা (সাংবাদিক নেতা এস.এম আকাশ সাহেবের বাবা) আজিজ শরীফ ও তার পিছনে সেজচাচা রফিক শরীফের বসবাস।
বাড়ীতে প্রবেশের জন্য পূর্বপাশে সামাদ হাবিব বরাবর একটি পথ এবং পশ্চিম পাশে আজিজ রফিক বরাবর একটি পথ রয়েছে। রিমনের সেজচাচা রফিক শরীফের মৃত্যুর পর ৬বছর আগে সবার সম্মতিক্রমে রফিকের স্ত্রী ও সন্তানেরা তাদের
বাড়ীর সব জমি সাংবাদিক এস.এম আকাশ ও তার স্ত্রী সাংবাদিক সেতু আক্তারের কাছে বিক্রি করে সাবরেজিষ্ট্রি করে দেন। পরে ২২ সালে সাংবাদিক দম্পতি ক্রয়কৃত জমির নামজারি করে নেন। ৬মাস আগে সাংবাদিক দম্পতি তাদের নিরাপত্তার জন্য পৈত্রিক ও ক্রয়কৃত জমির চারিপাশে সীমানা প্রাচীর করার উদ্যোগ নিলে মাদক কারবারী রিমন ও তার স্ত্রী আসমা বেগম সাংবাদিকের বাড়ীর প্রবেশ পথের মাঝখানে ছোট একটি গাছের চারা লাগিয়ে তার পৈত্রিক নিজস্ব পথ আটকে দেয়।

পরে পুলিশের অনুরোধে রিমনের বাবা সাংবাকিদের প্রবেশপথ থেকে গাছের চারা সরিয়ে ফেলে। পুলিশের কার্যকরী ভূমিকা না থাকায় মাদক কারবারী রিমন আরো বেপরোয়া হয়ে উঠে। পরে রিমন মাদক সরবরাহ কাজে ব্যবহৃত ইজিবাইক কিনে সাংবাদিক দম্পতিকে খুনজখমের হুমকি দিয়ে তার পৈত্রিক ও ক্রয়কৃত জমির ভিতর দিয়ে জোরপূর্বক ইজি বাইক চালিয়ে যাতায়াত শুরু করে। সাংবাদিক এস. এম আকাশ ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রিমন গংদের ৪জনের বিরুদ্ধে ১৪৪ ধারায় মামলা করেন। আদালত সাংবাদিকের পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে রিমন গংদের প্রবেশ না করার জন্য এপ্রিলের ২২ তারিখে চুরান্ত আদেশ দেন। কিন্তু রিমন ও রিমনের পরিবার আদালতের আদেশ অমান্যকরে এখনো সাংবাদিকের বাড়ীর ভিতর দিয়ে জোরপূর্বক ইজি বাইক চালিয়ে যাতায়াত করছে।
এলাকাবাসীরা জানান, পিছনে যে থাকে সে তার সামনের জায়গার মালিকের কাছে রাস্তায় চলাচলের পথ চাইতে পারে। কিন্তু রিমনের রাস্তার সামনের জমির মালিক সামাদের ছেলে জাহিদের কাছে পথ না চেয়ে অন্যায়ভাবে পেশিশক্তি ব্যবহার করে পশ্চিম পাশে সাংবাদিকের পৈত্রিক ও ক্রয়কৃত জমির বাড়ীর ভিতর দিয়ে অটো নিয়ে যাতায়াত করছে যা চরম অন্যায়।
নামপ্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, রিমন একজন মাদককারবারী, বেশ কয়েকবার মাদকসহ র্যাব পুলিশের হাতে আটক হয়েছে। রিমনের চলাফেরাও মাদককারবারীদের সাথে। আর এই কাজে তাকে সহযোগিতা করে তার স্ত্রীসহ তার মা ও স্কুল শিক্ষিকা বোন।
সাংবাদিক এস.এম আকাশ জানান, রিমনের বাড়ী জাহিদের পেছনে এবং আমার পেছনে সেজ চাচার বাড়ী। সেজ চাচার সব জমি আমার কাছে বিক্রি করেছে। এখন আমি আমার পৈত্রিক ও কৃয়কৃত জমিতে সীমানা প্রাচীর করতে পাচ্ছি না। আদালতের চুরান্ত আদেশ পেয়েও মাদক কারবারী রিমনের হাতে খুন জখমের ভয়ে এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন মুহুর্তে রিমন আমার প্রাণ নিয়ে নিতে পারে।
এস. এম আকাশ আরও জানান, বিষয়টি নিয়ে অনেকদিন যাবত পুলিশ সুপার ও মধুখালী থানার অফিসার ইনচার্জকে জানিয়েও কোন কোনপ্রকার আইনি সহযোগিতা পাচ্ছিনা।এবিষয়ে মধুখালী থানার ওসি জানান, বিষয়টি আমার জানা আছে । দ্রুতই আইনানুক ব্যবস্থা নেব।

Leave a Reply