দুই হাজার দুই পিস ইয়াবাসহ ফরিদপুর জেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক ও মাদক কারবারি মোঃ হাসান রেজাকে (৩৪) গ্রেফতার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।
হাসান রেজা ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের ভাজনডাঙ্গা গ্রামের মৃত. আব্দুল হকের ছেলে।
তিনি ফরিদপুর জেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন।
সম্প্রতি রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মো. হাসান রেজা একজন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে ২ হাজার ২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় দুটি হত্যাচেষ্টা এবং রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।







Leave a Reply