1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ৩ দিন ব্যাপী উদ্বোধন হলো জাতীয় ফল মেলার

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ৩ দিন ব্যাপী উদ্বোধন হলো জাতীয় ফল মেলার

সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ” দেশি ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই“-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সহকারী কমিশনার ( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফলের পুষ্টিগুন ও ফল মেলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন।

প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, এক সময় দেশীয় ফল দিয়ে একটি পরিবারের পুষ্টি চাহিদা মেটানো হত। এটা এখন ইট-কাঠের দেয়ালের মাঝে চাপা পড়ে আছে। ফল চাষে আমাদের যে পুষ্টি চাহিদা তা পূরণ করা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান,নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ কাওসার মাতুব্বর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় দেশী ফলের পুষ্টিগুণ, পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা ও ফলচাষে কৃষকদের উদ্বুদ্ধ করার বিষয়টি তুলে ধরা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত ফল আমাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও সহায়তা করে।

মেলায় স্টলে প্রদর্শিত হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কতবেল,খেজুর, আনারসসহ নানা জাতের দেশি ফল। এছাড়াও ফলচাষ সংক্রান্ত তথ্য, চারা উৎপাদন ও রোপণ পদ্ধতি নিয়েও পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

আয়োজকরা আশা করছেন, এমন আয়োজনের মাধ্যমে দেশি ফলের চাষ, উৎপাদন ও গ্রহণের পরিমাণ আরও বাড়বে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews