ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন সড়কে মা- বাবার সাথে হাস কিনতে এসে বেপরোয়া অটো গাড়ীর চাপায় নাজিয়া(৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুন) বেলা ৯ টার দিকে মালীগ্রাম -কাউলীবেড়া সংযোগের মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। সে দক্ষিণ কাউলীবেড়া গ্রামের জাহিদ আকনের মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,
বাবা- মায়ের সঙ্গে শিশুটি আসার পর রাস্তার উপর দাড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা অটো গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
সেখানেই দুপুর সাড়ে তিনটার দিকে নাজিয়ার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply