1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় মাইকে ঘোষণা দিয়ে দু,দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষঃভাংচুর- লুটপাট

  • সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ভাঙ্গায় মাইকে ঘোষণা দিয়ে দু,দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষঃভাংচুর- লুটপাট

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার এবং একটি সুন্নতের খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোর ঘটনা নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দু,দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। গভীর রাতে চলা সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দিবাগত রাতে এ ঘটনায় সুন্নতে খতনার অনুষ্ঠানের প্যান্ডেল,চেয়ার,টেবিল,রান্নার আসবাবপত্র সহ একটি গরু লুটে নেয় প্রতিপক্ষরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলাকারীরা ভাড়াকরা ডেকোরেটরের চেয়ার টেবিল, জেনারেটর ভাংচুর করার পাশাপাশি দুটো গরু ও ৩০টি রান্নার ডেকসিসহ মালামাল লুট করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, গোপিপনাথপুর গ্রামের ইমরান মুন্সীর ছেলে আবু ঈসার সুন্নতের খতনা আজ সোমবার হওয়ার কথা ছিল। দুপুরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ হাজার অতিথি আপ্যায়নের সকল আয়োজন রোববার বিকেল থেকেই চলছিল বেশ জোরেশোরেই।

সুন্নতের খতনা অনুষ্ঠান উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে আনন্দ উৎসবকালে প্রথমে উঠতি বয়সের শিশু- কিশোরদের মধ্য সংঘর্ষ হয়।

সংবাদটি ছড়িয়ে পড়লে মাইকে ঘোষণা দিয়ে রাত দেড়টার দিকে ছোট হামিরদী গ্রামের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন মাতুব্বরের নেতৃত্বে সেখানে আকস্মিকভাবে শতাধিক গ্রামবাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনুষ্ঠানস্থলে হামলা ও ভাংচুরের তান্ডবলীলা চালায়।

উপস্থিত অতিথিরা বাড়ির পুরুষ ও মহিলাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ তারা নিরাপত্তাহীন হয়ে জীবন ঝুঁকিতে নিরাপদে পালিয়ে রক্ষা পায়। এ সময় প্রতিপক্ষ ইমরান মুন্সীর পক্ষীয় লোকজনও ঢাল,সরকি,রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে বাঁধা দিলে দু,দলের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ও এঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভুক্তভোগী ইমরান মুন্সী বলেন,

ছোট হামিরদী ও গুপিনাথপুর গ্রামের মধ্যে দীর্ঘদিনের কোন্দলের সূত্রতায় বিএনপি নেতা লিটন মাতুব্বর আমার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে রাতের আঁধারে হঠাৎ হামলা চালিয়ে তিনটি বাড়ি ঘর, ডেকোরেটরের মালামাল ভাংচুর,২ টি গরু,মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় অর্ধ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন।

বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন অন্য একজন রিসিভ করলেও কোন কথা বলার ইচ্ছে প্রকাশ করেননি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews