ফরিদপুরের ভাঙ্গায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তরের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (২ জুন) দুপুরে অনুষ্ঠিত কংগ্রেসে উপকারভোগী কৃষক- কৃষাণীরা অংশগ্রহণ করেন ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: রইচ উদ্দিন।
পার্টনার ফিল্ড কংগ্রেসে আরো বক্তব্য রাখেন অত্র প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ হাফিজ হাসান ও উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: বিলাস। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল-মামুন ।
পার্টনার কংগ্রেসে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এতে পার্টনার ফিল্ড স্কুলের উপকার ভোগী কৃষক-কৃষাণীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন । বক্তারা বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি,
মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। ” বক্তারা আরও বলেন, “এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।

Leave a Reply