1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় সীমানা প্রাচীর ভেঙ্গে প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ভাঙ্গায় সীমানা প্রাচীর ভেঙ্গে প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পাতরাইল দিঘির পাড় গ্রামে বহু বছরের পুরনো বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে এক প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই গ্রামের কামরুল আলম,

নাজমুল আলম শরীফুল আলম উপজেলার ১২৮ নং পাতরাইল মৌজার বিএস ৯২৯ নং খতিয়ানের বিএস ৬১০,২৬১১,২৬০০,২৬০৫,২৬০৬,২৬০৭ দাগের ৮১ শতাংশ ভোগ দখল করে আসছিলেন। এর মধ্যে সাড়ে চার শতাংশ জায়গা পায়ে হাটার রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছ। ইতপূর্বে এ জমি নিয়ে একাধিকবার মামলা মোকদ্দমা হয়েছে।

সম্প্রতি প্রতিপক্ষ খালেক মাতুব্বর, ছালাম মাতুব্বর, মিজানুর রহমান,মোকলেছ মাতুব্বর সহ ১০/১২ জন সংঘবদ্ধভাবে রাস্তা নির্মাণের নামে শরীফুল আলমদের জায়গা দখল করে।

আদালতের নিষেধাজ্ঞা এবং রায় শরিফুল আলমদের পক্ষে দিলেও প্রতিপক্ষ খালেক মাতুব্বর গংরা জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে, বাঁশঝাড়,গাছপালা কেটে জমি দখলের অপচেষ্টা চালায়।

শরিফুল আলম দাবী করেন আমরা বেশীর ভাগ সময় বাড়িতে না থাকায় সীমানা ভেকু দিয়ে ভেঙে মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়। আদালতের নিষেধাজ্ঞা সত্যেও জোরপূর্বক জমি দখল করে। স্থানীয় মজিবর মাতুব্বর সহ কয়েকজন জানান আইন অমান্য করে সম্পূর্ণ পেশিশক্তির মাধ্যমে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তা নির্মাণের পাশাপাশি গাছপালা কেটে নিয়ে যায়। কেউ কিছু বললে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়।

এ ব্যাপারে অভিযুক্ত আঃ খালেক মাতুব্বর বলেন,কয়েকবার সালিশ বৈঠকে তারা না আসায় আমরা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছি। রাস্তা নির্মাণ করা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের চলাচলের সুবিধার জন্যই এটা করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে দু,পক্ষের মধ্যে। এ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। ঘটনায় শরিফুল আলম বাদী হয়ে ভাঙ্গা থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, থানায় একাধিক অভিযোগ ও আদালতে মামলা চলমান রয়েছে। যেই আইন অমান্য করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews