1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরন কর্মশালা

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরন কর্মশালা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল থেকে দুপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মধুখালি উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।

এ সময় আরও বক্তব্য রাখেন সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার,ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস,পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

কর্মশালায় কামার, শতরঞ্জি, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে এমন পেশার ৩৫ জন প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠী অংশগ্রহন করে।সভায় বলা হয়,

প্রান্তিক এসব মানুষরা অবহেলিত অবস্থায় রয়েছেন।উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অনেকে আবার পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে।

তাদের জীবনমান উন্নয়নে সরকার কর্মসূচি নিয়েছে যাতে তাদের অবস্থার পরিবর্তন ঘটে। সভায় জানানো হয় প্রকল্পের দ্বিতীয় ফেইজে উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে সহায়তা করা হবে। যাতে তারা উদ্যোক্তা হতে পারেন এবং মার্কেটিংয়ে ভূমিকা রাখতে পারেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews