ফরিদপুরে ভূমি সেবা উপলক্ষে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপি এই ভূমি মেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।
এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এদিকে ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম,সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিকুল ইসলাম।
সভায় জানানো হয়, তিনদিন ব্যাপি এই ভূমি সেবা মেলা থেকে যে কোন ভূমি মালিকগন খাজনা, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হবে।

Leave a Reply