1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

ফরিদপুরে বিএনপির ব্যানার সরানোর প্রতিবাদে বিক্ষোভ

  • শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ফরিদপুরে বিএনপির ব্যানার সরানোর প্রতিবাদে বিক্ষোভ

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ফরিদপুরে বিএনপির ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। শনিবার (১৭ মে) ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন যুবদল নেতারা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন , সহসভাপতি কাউসার সরদার, জব্বার জমাদার, মো. আরমান হোসেন, মইদুল ইসলাম কাকন, সহসম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিঠু , সিনিয়র যুগ্ম সম্পাদক শামীমুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, সদস্য মোহাম্মদ কামরুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি একটি জনপ্রিয় ও গণতান্ত্রিক দল। খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে।

তারা অভিযোগ করেন, গত এক সপ্তাহে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ন্যক্কারজনক।

যুবদল নেতারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা জড়িত। তাদের অভিযোগ, বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এসব কাজ করা হচ্ছে। এমন কর্মকাণ্ড বন্ধ না হলে যুবদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বক্তারা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews