1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত-১,আহত -৪০

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত-১,আহত -৪০

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মোল্লা(৫০) নামে একজন নিহত হয়েছেন।

এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার(৪ মে) সন্ধ্যা ৭ টা থেকে রাত দশটা পর্যন্ত ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মোল্লা মকরম পট্টি গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

রবিবার বজলু মুন্সি দলের মিরাজ মেম্বার দবির মাতুব্বর দলে যোগদান করে। এ যোগদান উপলক্ষে দবির মাতুব্বর গ্রুপের লোকজন পিকনিকের আয়োজন করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্সলাইট জ্বালিয়ে দুই পক্ষ ঢাল,সরকি,রামদা,টেটা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জোবায়ের বলেন,রাত ৮ টা থেকেই আহত রোগী আসতে থাকে। এত রোগীর চিকিৎসা দেওয়া কর্মরত চিকিৎসকদের হিমসিম খেতে হয়। এ সময় আহত ও নিহতদের পরিজনের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। আহতদের পাশাপাশি কুদ্দুস মোল্লা নামে একজন মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এক দল থেকে অন্য দলে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কমপক্ষে ৪০জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews