1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর, আহত ২

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর, আহত ২

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এঘটনায় দুজন আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ১০ মাসের একটি শিশু সন্তান। শিশুটি যে খাটে শুয়েছিলো সেই খাট সংলগ্ন জানালার থাইগ্লাস কুপিয়ে ভাঙচুর করে আসামিরা। জানালার পর্দা থাকার কারণে ভাঙ্গা গ্লাসেরা টুকরো গুলো শিশুটির শরীরে আঘাত করতে পারেনি।

বৃহস্পতিবার (০১এপ্রিল) সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাবুন্ডা পশ্চিম পাড়া গ্রামের ফয়সালের বাড়ীতে এহামলার ঘটনা ঘটে। এঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় আসামিরা হলেন, ফয়সালের চাচা প্রতিবেশি আলী মিয়া (৬৫) ও তার ছেলে বাশার মিয়া (৪০), আনোয়ার মিয়া (৪৫), টুটুল মিয়া (৪১),

মেয়ে পপি বেগম (৩৩)। আনোয়ার মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫) ও বাশার মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৩২)। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ফয়সালের বসত বাড়ীর টিনের গেট কুপিয়ে ও ভাঙচুর করে বাড়ীর ভিতর ঢুকে তাকে গালিগালাজ শুরু করে। এসময় আলী মিয়ার হুকুমে আসামিরা ৬০ বছর বয়সী অবিবাহিত ফয়সালের ছোট চাচা শাজাহান মিয়াকে খুন করার উদ্দেশ্যে তাড়া করলে তিনি প্রান বাচাতে দৌড়ে ঘরের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেন।

তখন আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ফয়সালের বসত ঘরের দরজা ও ঘরের জানালার থাইগ্লাস কুপিয়ে ভাঙচুর করে। ফয়সালের মা তাসলিমা বেগম (৫৫) ঠেকাইতে এলে বাশার মিয়া ছ্যানদা দিয়ে ফয়সালের মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে তার ডান পায়ের টাকনুর নিচে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। ফয়সালের ভাবি ঈশিতা ইয়াসমিন (৩০) ঠেকাইতে গেলে আনোয়ার মিয়া রামদা দিয়ে মাথায় কোপ মারলে তিনি পরে গিয়ে গুরুতর আহত হন। এসময় আনোয়ার মিয়া ঈশিতার গলায় থাকা ৭ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

পপি বেগম ও টুটুল মিয়া দুজন মিলে ফয়সালের মা ও ভাবিকে মারপিট করে। পরে ফয়সাল ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা সরে পড়ে। পরবর্তীতে ফয়সালের মা ও ভাবিকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে মাকে ভর্তি করে ও ভাবিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়ীতে নিয়ে যায়। ফয়সাল জানান, আমার ছোট চাচা শাজাহান মিয়া অবিবাহিত থাকার কারণে সে আমাদের সাথে আমাদের ঘরে থাকে এবং একসাথে খাওয়া দাওয়া করে। এতে আসামিরা মনে করে আমার চাচার সম্পত্তি আমরা

ললিখে নিয়েছি। আসামিরা তাদের ধারনা থেকে আমাদের সহিত কারনে অকারনে পারিবারিক ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদসহ আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করার চেষ্টা করতে থাকে। গত ১৫ দিন আগে আমার বিল্ডিং এর ছাদে থেকে আমার ছোট অবুঝ ভাতিজার হাত থেকে অসাবধানতাবশত একটি ইটের টুকরো পড়ে আসামিদের রান্নাঘরে চালের দুটি সিমেন্টের টিন ভেঙ্গে যায়। তখন আমি দ্রুত দুটি নতুন টিন কিনে মিস্ত্রি দিয়ে চালে লাগিয়ে দেয়। মিস্ত্রি নতুন টিন লাগিয়ে চাল থেকে নামার সময় মিস্ত্রির পায়ে লেগে পুরান টিনের একটি কোনা ভেঙ্গে যায়।

রান টিনের সামান্য কোনা ভাঙ্গা ঠিক করে দিতে দেরি হওয়ায় তারা সবাই মিলে আমার বাড়ী ঢুকে এই হামলা চালায়। হামলার বিষয়ে জানতে চাইলে নিজেদের অপরাধ স্বীকার করে আসামি আলি মিয়া জানান, রাগের বশে আমার ছেলে আনোয়ার এই অপরাধ করেছে। শনিবার দুপুরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, এই হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews