ফরিদপুরে শব্দদূষণের অপরাধে গাড়ীর চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ইনসানা তানজিন ইকো ও মোছাঃ জান্নাতুল সুলতানার নেতৃত্বে বুধবার (৩০ এপ্রিল) ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় বাইপাস সড়কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংরক্ষণ আইন ২০১০) শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ৮ ধারা লঙ্গন এর ১৮(২)দুই ধারা মোতাবেক মোট পাঁচটি মামলায়
পাচজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিদর্শনকালে রোডে গাড়ি চালানোর সময়, সকল গাড়ি চালককে হাইড্রোলিক হরেণ ব্যাতিত রোডে গাড়ি চালানোর জন্য সকল ধরণের বৈধ লাইসেন্স সনদ গ্রহণ করে চলাচলের জন্য সচেতন করা সহ নির্দেশ প্রদান করা হয় এবং সরকারি আইন-কানুন মেনে বৈধ ভাবে চলাচলের পরামর্শ প্রদান করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






Leave a Reply