1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে লুটপাট-অগ্নিসংযোগ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে লুটপাট-অগ্নিসংযোগ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

এস.এম আকাশ, ফরিদপুর অফিসঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সজল তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে গ্রামের বাড়ি খাকান্দা নাজিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 তিনি উপজেলার মানিকদহ ইউনিয়নের খাকান্দা নাজিরপুর গ্রামের রাজ্জাক তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত দুইদিন আগে উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুলতান মাতুব্বর ও ইয়াকুব মাতুব্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়ি ও দোকান ভাঙচুর, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মিলন কসাই বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে সজল তালুকদারকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সজল তালুকদার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তিনি একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি।

রাতে তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews