1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় আ’লীগ পরিবার কর্তৃক জুলুম- অত্যাচার-কুকীর্তির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় আ’লীগ পরিবার কর্তৃক জুলুম- অত্যাচার-কুকীর্তির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মল্লিকদী গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের দুই সন্তানের সন্ত্রাসী কার্যক্রম, জুলুম অত্যাচার ও কুকীর্তির প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী।

রোববার দুপুরে গ্রামের বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে পীরেরচর গ্রামীণ সড়কে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহনকারী বক্তারা অভিযোগ করে বলেন,

গত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধা আবদুল আজীজ টুকু মোল্লার ছেলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফয়সাল মোল্লা ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনি মোল্লা ক্ষমতার দাপটে সন্ত্রাসী চাঁদাবাজী দস্যুতা,

মাদক কারবারি হিসেবে সাধারণ মানুষের কাছে আতঙ্কিত নাম হিসাবে পরিচিত ছিল।তারা আরও বলেন,গ্রামের লতিফ মুন্সী ও দেলোয়ার মুন্সীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে।

মামলা হলেও আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের পাশে থেকে প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে বাধ্য করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়সাল মোল্লা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য পরিচয়ে মানুষকে জিম্মি করে আসছে।

তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে হুমকি ধামকির পাশাপাশি গ্রামের অসহায় ও নীরিহ লোকজনের উপর হামলা, ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনৈতিক উদ্দেশ্য হাসিল করে থাকে।

পিতা মুক্তিযোদ্ধার পরিচয়ে আওয়ামী লীগের ১৭ বছর সাবেক এমপি কাজী জাফর উল্লাহ ও নিক্সন চৌধুরীর কর্মী হিসেবে দুই ভাই আবুল ফয়সাল মোল্লা ও মনি মোল্লা এলাকায় আধিপত্য বিস্তার ছড়িয়ে মাদকের বিশাল নেটওয়ার্ক তৈরি করে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে রুবেল মোল্লা, ইকরাম মোল্লা, মাহাবুব ও তৈয়ব মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিষয়ে মুক্তি যোদ্ধা আব্দুল আজীজ টুকু মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে এটা সত্য। কিন্তু আমার দুটি ছেলের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews