1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ, লাখ টাকা জরিমানা

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ, লাখ টাকা জরিমানা

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো:

ফরিদপুরে পৃথক অভিযানে লাজ ফার্মাসহ ৫ ব্যবসায়ীকে এক লাখ ছয় হাজার আট শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ফরিদপুর নিউ মার্কেটের ফলপট্টি গেটের সামনে রাস্তার উভয় পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পথচারীদের চলাচলের পথ স্বাভাবিক করা হয়।

সোমবার (২১এপ্রিল) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এই পৃথক অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী, দেব কুমার পাল, মোছাঃ জান্নাতুল সুলতানা, ইনসানা তানজীন ইকো ও মোঃ সাজেদ-উল-মাহমুদ।
এসময় অভিযানে সহযোগিতা করেন পেসকার মো: আলমগীর হোসেন, মোঃ লিয়াকত হোসেন, মোঃ সবুজ শিকদার, সাইমুন হোসেন।

বেঞ্চ সহকারি মো:আরিফুর রহমান, মো: আব্দুর রহমান প্রামানিকসহ পুলিশ সদস্যরা।জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৫১, ৫২, ও ৫৩ ধারায় নিলটুলীতে অবস্থিত লার্জ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বীর নেতৃত্বে দোকানের সামনে মালামাল রেখে পথচারীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় ফলপট্টির মদিনা ফল ভান্ডারসহ তিন ব্যবসায়ীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১.১৮৬ ধারায় চার হাজার আটশত টাকা জরিমানা করা হয়।

অপর একটি অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদ-উল-মাহমুদ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় নিলটুলীতে অবস্থিত বাবুর্চি হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করেন।

এসময় ফরিদপুর পৌরসভার সকল ধরনের অটোর বৈধ লাইসেন্স সনদ গ্রহণ করে যার যার লাইসেন্স অনুযায়ী নির্দিষ্ট এরিয়ায় চলাচল করার জন্য সচেতন করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews