ফরিদপুরের সদরপুরে অবৈধ উচ্ছেদ অভিযানে ৫টি দোকানঘর ভেঙ্গে দিয়েছেন আতালত। এসময় এই ৫টি দোকান ঘর ভাঙ্গা ছাড়াও সদর বাজারের একটি শেড ঘর দখলমুক্ত করা হয়েছে।
রবিবার (২০এপ্রিল ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
অভিযান সূত্রে জানা যায়, জেলার সদরপুর উপজেলা সদর বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর উঠিয়ে ব্যবসা করছিলেন কিছু প্রভাবশালী ব্যবসায়ী।
উপজেলা প্রশাসন থেকে অবৈধ দোকান ঘর সরিয়ে নিতে বারবার নোটিশ দেওয়া হলেও ওই ব্যবসায়ী তা কর্নপাত করেনি। এজন্যই ৫টি দোকান ঘর উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর উঠিয়ে ব্যবসা করে আসছিল কতিপয় ব্যবসায়ী। তাদেরকে এর আগে দোকান সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও তারা তা ভেঙ্গে না নেওয়ায়,
অভিযান চালিয়ে ৫টি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে।এসময় বাজারের একটি শেড ঘরও দখলমুক্ত করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply