1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাংলা নববর্ষ উপলক্ষে বাঘারপাড়া উপজেলা বিএনপির বিশাল র‍্যালি অনুষ্ঠিত

  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ উপলক্ষে বাঘারপাড়া উপজেলা বিএনপির বিশাল র‍্যালি অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার:

বাংলা ১৪৩২ সালকে স্বাগত জানাতে বাঘারপাড়া উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য ও বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটির নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সভাপতি তানিয়া রহমান।

 সোমবার সকালে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এতে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

তারা সকলেই ঐতিহ্যবাহী পোশাক ও ব্যানার-প্ল্যাকার্ডসহ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, “নববর্ষের এই আনন্দঘন দিনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে উদযাপন করছি।

তানিয়া রহমান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই নতুন বছর হোক শান্তি, প্রগতির এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথচলার বছর।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এই র‍্যালিটি প্রাণ সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় বিএনপি’র সম্মানিত সদস্য প্রকৌশলী টিএসআইয়ুব, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, সৌদি সালাম,

এফএম আসলাম হোসেন,  গোলাম মোস্তফা শিকদার,একলাছ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন,

পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লাভলুর রহমান লাভলু, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও দোহাকোলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

র ্যালি  ও আলোচনা শেষে দিলব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।সকল অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও দোহাকোলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews