বোয়ালমারীর পূর্ব ভাটদী বাজার সংলগ্ন দুবাই প্রবাসী আব্দুল আহাদ মিয়ার পৈত্রিক ও ক্রয়কৃত মোট ১৩.৯২ শতাংশ জমি দখল করে তা নিজের বলে মিথ্যা অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে তারই আপন বড়ভাই স্কুলের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এঘটনায় আহাদ মিয়া ফরিদপুর আদালতে একটি উচ্ছেদ মামলা দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার ৯৫নং পূর্ব ভাটদী মৌজার আর.এস ১৯৬নং খতিয়ান, এসএ ২৭১ খতিয়ানে ৪,৪২,৪৪,৪৫, ৫নং দাগের মুল মালিক শতদল বাসিনী কুন্ডুর নিকট হতে আহাদ মিয়ার বাবা কোবাত হোসেন মিয়া ২৪/১১/১৯৮১ তারিখে ৫৮৮০নং সাব কবলা দলিল মূলে ৫৮ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক থাকাবস্থায় মৃত্যু বরন করেন।
তার ৩ পুত্র ও ৪ কন্যা উক্ত জমির ওয়ারিশ হিসাবে প্রাপ্ত হয়। পৈত্রিক ওয়ারিশগণ হিসাবে বি.এস ১০৫নং খতিয়ানে সন্তানদের নামে সমহারে রেকর্ড ভুক্ত হইয়া ৫৮শতাংশ জমির মধ্যে আব্দুল আহাদ মিয়া ১১.৬০ শতাংশ এবং আহাদ মিয়ার ক্রয়কৃত আরো ২.৩২ শতাংশ মোট ১৩.৯২ শতাংশ জমি ভোগ দখলে থাকেন।
পরে আব্দুল আহাদ মিয়া দুবাই প্রবাসে থাকাবস্থায় আসামীরা পরস্পর যোগসাজসে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল গ্রহন করেন।
আহাদ মিয়া দেশে এসে ঘটনার দিন অর্থাৎ ১৪/০৩/২০২৫ তারিখে সকাল অনুমান ১০ টার সময় মানিত স্বাক্ষীগনের উপস্থিতিতে তার পৈত্রিক ও ক্রয়কৃত জমি আসামীদের ছেরে দিতে বললে আসামীগন তার স্বত্ব দখলীয় জমি নিজের বলে দাবি করেন।
এবিষয়ে আব্দুল আহাদ মিয়া জানান, আসামি আবুল কালাম আজাদ ও আছাদুজ্জামান মিয়া আমার জমিসহ বোনদের অংশ বন্টন নামা না করে অপর আসামিদের নিকট বিক্রি করেছেন। তিনি বলেন, আমার বোনদের জমি ও আমার জমি ফেরত চাই। আশা করি আদালতের কাছে ন্যায় বিচার পাবো।






Leave a Reply