1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় পরকীয়ার বলি- ১৬ লাখ টাকা নিয়ে বোনের স্বামীর হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ভাঙ্গায় পরকীয়ার বলি- ১৬ লাখ টাকা নিয়ে বোনের স্বামীর হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

প্রবাসী তৌফিক ফকির প্রায় ১৫ বছর আগে বিয়ে করেছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে । ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন। এরই মধ্যে জন্মগ্রহন করে দুই সন্তান। কিন্তু সুখ তার বেশীদিন স্থায়ী হয়নি। নিজেরই বোন জামাই সাজানো সংসারে সিঁদ কেটে প্রবেশ করে।

ছোট বোন ঝর্ণা আক্তার ভালবেসে বিয়ে করেছিল একই এলাকার রফিকুল ইসলাম ফয়সালকে। তাদের সংসারেও জন্ম নেয় ফুটফুটে দুই সন্তান। তৌফিক ফকির প্রবাসে থাকার সুযোগে শ্বশুর বাড়িতে এসে দুশ্চারিত্রিক ফয়সাল ভালবেসে বিয়ে করা স্ত্রী থাকা সত্যেও নুশাইবার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে।

প্রবাসী তৌফিক এবং তার ছোট বোন ফয়সালের কুকীর্তি প্রকাশ করলে দাম্পত্য কলহ এবং দুই পরিবারের মাঝে দেখা দেয় দ্বন্দ্ব – সংঘাত।গত ৩১মার্চ ২০২৫: তারিখে তৌফিক প্রবাস থেকে দেশে আসলে স্ত্রী নুসাইবা নেশাদ্রব্য খাইয়ে ১৬ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে পরকীয়া প্রেমিক ফয়সালের হাত ধরে উধাও হয়! এমনই অভিযোগ করেন ওই প্রবাসী ।

প্রবাসীর স্ত্রীর সৌরভ নামের ১২ বছর বয়সী একটি ছেলে ও তানহা নামের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে শিশু ছেলে-মেয়ে এখন মায়ের পথ চেয়ে কাঁদছে। স্বামীর এহেন কর্মকান্ডে ছোট বোন ঝর্ণা আক্তার ছোট শিশু দুটিকে নিয়ে নির্বাক।অন্যদিকে স্ত্রীর কান্ডে প্রবাসীও চরম বিড়ম্বনায় পড়েছেন।

আজ দুপুরে ওই স্ত্রীর স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। দুই পরিবারের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। সাংবাদিকদের নিকট ঘটনার বর্ননা দিয়ে বোন ঝর্না বেগম ভালোবেসে বিয়ে করা সত্যেও স্বামী ফয়সাল এবং তাদের পরিবারের সদস্যদের নানা অত্যাচারের কথা তুলে ধরেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সারে ব্যাপারী জানান,ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়। এ নিয়ে দুটি পরিবারই ধ্বংস হচ্ছে। এর সমাধান করা উচিত। দুটি পরিবারের মাঝে পরকীয়ার ঘটনার ফলে এলাকায় অশান্তির সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রবাসী তৌফিক ফকির।

ভাঙ্গা থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে সিংগাপুর প্রবাসী তৌফিক ফকির বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে। কিছুদিন সংসার করে ওই প্রবাসী সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাড়ি জমালে রফিকুল ইসলাম ফয়সাল পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।

পরে ওই পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার সহ মোট ২৪ লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয় প্রবাসীর স্ত্রী।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews