বোয়ালমারীতে সেইফটি ট্যাংকির ভিতর বালি চাপা পড়ে শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বোয়ালমারী থানার স্টেডিয়াম মাঠ সংলগ্ন মাহাবুবুল ইসলামের বিল্ডিং এর নিচে সেফটি ট্যাংক তৈরি করতে গিয়ে এঘটনা ঘটে।
শফিকুল ইসলাম (৩৫), উপজেলার ময়না গ্রামের মোঃ মমিন শেখের ছেলে।
জানা যায়, ঘটনার পর ফায়ার সার্ভিস এবং বোয়ালমারী থানা পুলিশের সহায়তায় ট্যাংকির নিচে বালি চাপা পড়া শফিকুল ইসলামকে
উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Leave a Reply