ফরিদপুরে পুলিশ লাইন্সে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশ, ফরিদপুর কর্তৃক যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
আজ সোমবার সকাল ৯ টায় ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। এসময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা জামাতে নামাজ আদায় করেন।
নামাজ শেষে পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Leave a Reply