ফরিদপুরের চাঁনমারীতে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় ফরিদপুর শহরের চাঁন মারীতে অনুষ্ঠিত উক্ত ঈদের জামাতে ইমামতি করেন চকবাজার জামে মসজিদ এর প্রেস ইমাম মাওলানা এনামুল হাসান।
এসময় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সকল মুসল্লীবৃন্দ এক সাথে নামাজ আদায় করেন।
উক্ত ঈদ জামাতে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।







Leave a Reply