1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার গ্রেফতার ০৪

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার গ্রেফতার ০৪

খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমাণ প্রতিনিধি  :

নড়াইলে ব্যাটারি চালিত ভ্যান চোর চক্রের চার সদস্য মোঃ বাবুল শেখ(৫০), মোঃ রাজু মোল্যা(৩০), মোঃ ইমরুল মোল্যা(৩৬) ও কাজী নাঈম(২৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে চোরাই ব্যাটারি চালিত ভ্যান ও ০২টি তালা কাটার যন্ত্র (বোল্ড কাটার) লম্বা ১৪ ইঞ্চি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ বাবুল শেখ(৫০) লোহাগড়া থানাধীন কোটাকল গ্রামের মোঃ ইমান শেখের ছেলে, মোঃ রাজু মোল্যা(৩০) লোহাগড়া থানাধীন নওয়াপাড়া গ্রামের মোঃ আকবর মোল্যার ছেলে,

মোঃ ইমরুল মোল্যা(৩৬) কাগজিপাড়া গ্রামের মোঃ রহিম মোল্যার ছেলে ও কাজী নাঈম(২৫) উভয় থানা ও জেলা নড়াইল সদর ধোন্দা গ্রামের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

 ২৮ মার্চ’ শুক্রবার সকাল ১১ ঘটিকার দিকে নড়াইল সদর থানা পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ড ধোপাখোলা হতে গোবরাগামী উজিরপুর(কাড়ারবিল)

বটতলা পাঁকা রাস্তার উপর হতে চোরাই ব্যাটারি চালিত ভ্যানসহ তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী ও এএসআই(নিঃ)

মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ব্যাটারি চালিত একটি চোরাই ভ্যান ও ০২টি তালা কাটার যন্ত্র (বোল্ড কাটার) জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews