ফরিদপুরের গন মানুষের নেতা সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলাদলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এর মমতাময়ী ‘মা’ শায়লা কামাল এর মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ফরিদপুরে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
উক্ত মাহফিলে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সেক্রেটারি শহিদুল ইসলাম বাবুল, মরহুমার কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, মরহুমার কন্যা চৌধুরী শাদাফ ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোদাররেস আলী ইছা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ,
যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এফএম কাইউম জঙ্গি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, বিএনপি নেতা বেনজির আহমেদ তাবরীজ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাসাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক,
জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর (সাংগঠনিক) বিভাগীয় সভাপতি এস.এম আকাশ, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া কর্মী ও স্থানীয় আলেম উলামা বৃন্দ।
এসময় বক্তরা সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার পূর্ব পুরুষদের অবদানের কথা তুলে ধরে দোয়া করেন।
দোয়া পরিচালনা করেন মুফতি কামরুজ্জামান। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply