ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আউড়া মাঠ এলাকায় চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে মামাতো ও ফুপাতো ভাইয়ের শুরু হয় দ্বন্দ্ব। দু,পক্ষে জড়িয়ে পড়ে গ্রামের দুটি দল। এ নিয়ে দু,দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে চলা সংঘর্ষে এলাকায় পরিনত হয় রনক্ষেত্রে। সংঘর্ষে আহতরা হল শফিক মাতুব্বর (৫০),সরোয়ার মাতুব্বর(৬২), আইয়ুব মাতুব্বর(৫৫),মাসুদ মাতুব্বর(৪২), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতব্বর(১৮),
নার্গিস বেগম(৩০), মরিয়ম বেগম(৩০), সিদ্দিক শেখ(৫৫), সোহেল(২৪) ও শুকুরআলী (৩৫)। বাকি আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামের সম্পর্কে মামাতো ভাই সুমন ও ফুফাতো ভাই রাব্বি গত ৬ মাস আগে তারা দুইজন মিলে একটি চাইনিজ কুড়াল কিনে।
সোমবার রাতে সুমন রাব্বির নিকট চাইনিজ কুড়াল চাইলে দিবেনা বলে এটি তার নিজের বলে দাবি করে।
এই নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে গ্রামবাসী দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Leave a Reply