1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ফেসবুকে ভাইরাল দুই যুবতির ওপর হামলাকারীর জামিন না মঞ্জুর

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ফরিদপুরে ফেসবুকে ভাইরাল দুই যুবতির ওপর হামলাকারীর জামিন না মঞ্জুর

এস. এম আকাশ, ফরিদপুর অফিসঃ

ফরিদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া দুই যুবতির ওপর হামলাকারী প্রধান আসামি আলীম গাজীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
রোববার(২মার্চ) ফরিদপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট ১নং আমলি আদালত আসামির জামিন না মঞ্জুর করেন।

জানা যায়,গত শনিবার (২২ ফেব্রুয়ারী) ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে গোরস্থানের জায়গায় জোরপূর্বক পাকা বিল্ডিং নির্মাণ কাজ চলমান রাখায় জমির মালিক বিষয়টি পুলিশ সুপারকে জানানোর

সঙ্গে সঙ্গে তার দুই যুবতি মেয়েকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে আসামিরা। ওই মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর গত ২৬ তারিখে অভিযুক্ত প্রধান আসামি আলীম গাজীকে (৪৫) গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।

আটকের পরের দিন এবং রোববার (২মার্চ) পরাপর দুইবার আসামির জামিন চাওয়া হলে আদালত জামিন না মঞ্জুর করেন।

ওই মারিপটের ঘটনায় জরিত অন্যান্য আসামিরা হলেন, মৃত তারা গাজীর স্ত্রী মঞ্জিলা বেগম (৫০) ও রমজান গাজীসহ অজ্ঞাত আরো ৩ জন।

সোমবার (৩ মার্চ) বিকালে সরেজমিন ধোপাডাঙ্গায় গিয়ে জানা যায়,আসামি আলিম গাজীরা ৪ ভাই ৩ বোন।
তাদের বাবা মৃত লালু গাজী ধোপাডাঙ্গা মৌজার ২৬১৭ নং দাগের ৮ শতক ভিটা জমি গোরস্থানের জন্য এমএ আজিজ এর নিকট থেকে ১৯৯০ সালে খরিদ করেন। ওই জমিতে লালু গাজী ও তার স্ত্রী ফুলজান বেগম, তাদের মেঝো ছেলে তারা গাজীসহ প্রতিবেশি আরো দুজনকে কবর দেয়া হয়।

ওই গোরস্থানের ৮ শতক জমিসহ বাদি দুলাল গাজী ক্রয়কৃত আরো ২ শতক মোট ১০ শতক জমি দখল করে মৃত তারা গাজীর স্ত্রী আসামি মঞ্জিলা বেগম আলিম গাজীর পেশিশক্তির সহায়তায় পাকা বিল্ডিং ঘর নির্মাণের পায়তারা করে।

তখন আলিম গাজীর ভাই বাদি দুলাল গাজী অন্যান্য ভাই বোনদের সহযোগিতায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে চলমান অবস্থায়
আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে মঞ্জিলা বেগম আলিম গাজীর সহযোগিতায় ওই গোরস্থানের জয়গায় জোরপূর্বক বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে।

তখন দুলালের ২ মেয়ে ওমরজান ও মরিয়ম বেগম সেখানে গেলে তাদের কে অকথ্যভাষায় গালিগালাজ সহ এলোপাথারি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং দেশী অস্ত্রসস্ত্র দা, কোদাল, লাঠিসোটা দিয়ে তাদের কে মারার জন্য ধাওয়া করে।

স্থানীয়রা জানান, আলিম গাজী এর আগে মজিবর মাষ্টারের বাড়ীতে চুরে করে ধরা খেয়ে গণপিটুনি খেয়েছে। এখন আবার দুলাল গাজী এবং গোরস্থানের জায়গা দখলকরে জোরপূর্বক পাকা বিল্ডিং নির্মাণ করছে আবার দুলাল গাজীর দুই মেয়েকে মেরে রক্তাক্ত জখম করেছে এদের কঠিন বিচার হওয়া দরকার।

এবিষয়ে দুলাল গাজী বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া আলিম গাজী তার সকল অংশ আমার কাছে ২০০৮ সালের বিক্রি করেছেন।
গোরস্থানের ৮ শতক জমির মধ্যে মঞ্জিলার স্বামী মৃত তারা গাজী পৈত্রিক সূত্রে মালিক ১ শতক ৪০ পয়েন্টের। অথচ সে আলিম গাজীর সহযোগিতায় আমার ক্রয়কৃত দুই শতকসহ গোরস্থানের জন্য আমাদের বাবার কেনা ৮ শতক দখল করে বিল্ডিং নির্মাণ শুরু করেছে। তিনি এই জুলুমবাজ আলিম ও মঞ্জিলার শাস্তির দাবি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews