এখনই সময় বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুবদের অংশগ্রহন সঠিকভাবে নিশ্চিত করা। সেই লক্ষে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনকে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজির) এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উক্ত সভায় উপস্থিত ছিলেন ওয়াইপিএজির কোঅর্ডিনেটর মো: রিয়াজ শেখ, সহসমন্বয়কারি মুক্তা খাতুন এবং নাদিম আনজুম রেজা, পিএফজি কোঅর্ডিনেটর মো: ওয়াজেদ আলি খান, পিস এ্যাম্বাসেডর মুন্সি মো: মুকাদ্দেস হোসেন, ঝরনা খাতুন এবং আবুল হাসান এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ এর অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত ত্রৈমাসিক সভায় পরবর্তি ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহন করার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ। সভায় ছাত্রদল, যুবদল, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহন করা হয় তাতে সতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে বলে মত প্রকাশ করেন।
সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

Leave a Reply