1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তির কাছে হার মানেনি অন্ধত্ব, সফলতার দৃষ্টান্ত মেহেরপুরের মামুন

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

দৃষ্টিশক্তি হারিয়েও জীবনযুদ্ধে হার মানেননি মেহেরপুরের মো. ওমর ফারুক (মামুন)। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং প্রযুক্তির সহায়তায় তিনি আজ একজন সফল কম্পিউটার প্রশিক্ষক, হোমিওপ্যাথি চিকিৎসক ও উদ্যোক্তা। সম্প্রতি যশোর থেকে মেহেরপুরগামী বাসে সফরকালে মামুনের সঙ্গে পরিচয় হয়।

কথোপকথনে উঠে আসে তার সংগ্রাম ও সফলতার গল্প। তিনি জানান, ২০০২ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় চোখের সমস্যায় আক্রান্ত হন। ২০০৬ সালে এসএসসি পরীক্ষার আগে পুরোপুরি দৃষ্টিশক্তি হারান। এরপরও থেমে না থেকে শ্রুতি লেখকের সহায়তায় এসএসসি, এইচএসসি ও বিএসএস সম্পন্ন করেন।

২০১৫ সালে সমাজসেবা অধিদপ্তরের আওতায় মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি প্রতিষ্ঠা করেন আইকন আইসিটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার, যেখানে এখন পর্যন্ত সাত হাজারের বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে আইকন হোমিও হল নামে একটি চিকিৎসাকেন্দ্র পরিচালনা করছেন।

২০১৬ সালে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ায় আন্তর্জাতিক দৃষ্টি প্রতিবন্ধী সেমিনারে অংশ নেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাকে একাধিকবার সম্মাননা দিয়েছে।

স্ত্রী রিক্তা খাতুন ও একমাত্র সন্তানকে নিয়ে সুখী সংসার গড়ে তুলেছেন মামুন। নিজের উপার্জনে নির্মাণ করেছেন বাড়ি। তার বিশ্বাস, অন্ধত্ব কোনো মানুষের অগ্রগতির পথে বাধা নয়; আত্মবিশ্বাস, পরিশ্রম ও ধৈর্য থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব।
মামুনের জীবনসংগ্রাম আজ অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews