1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুজিবনগরে বৈষম্যহীন সমাজ গঠন ও শান্তি স্থাপন শীর্ষক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মুজিবনগরে বৈষম্যহীন সমাজ গঠন ও শান্তি স্থাপন শীর্ষক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় “বৈষম্যহীন সমাজ গঠন ও শান্তি স্থাপন” শীর্ষক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মৎস্যজীবীদের অধিকার আদায় ও মূলধারার সাথে সমন্বয় সাধনের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশটি অনুষ্ঠিত হয় সোমবার (২০ অক্টোবর ২০২৫)।

এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন তারানগর রুপালি মৎস্য সমিতির সভাপতি মো: শিশির আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়কারী মো: ওয়াজেদ আলি খান। সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান ও ওয়াইপিএজি সমন্বয়কারী মো: রিয়াজ শেখ।

সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন যশোর রিজিওনের রিজিওনাল কোঅর্ডিনেটর মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তারিক আজিজ এবং পিস অ্যাম্বাসেডর মুনশী মোকাদ্দেস হোসেন। এছাড়া বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলার পিএফজি সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না।

বাংলাদেশ জামায়াত ইসলামের স্থানীয় নেতা মঞ্জুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বৈষম্যহীন সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন দূর করে সমাজে শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ তারানগর, আনন্দবাস, জয়পুর, বাগোয়ান, সোনাপুর, মানিকনগর ও বিশ্বনাথপুর গ্রামের মৎস্যজীবীরা।

বিএনপি নেতা মো: জিয়াউল হক, মো: রবিউল ইসলাম ও মো: সাইফুল ইসলাম বলেন, সহিংসতাকে জিরো পর্যায়ে নামিয়ে আনতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব বাড়াতে হবে। মৎস্যচাষি ও ডিলার মো: আসাদুজ্জামান বলেন, “মৎস্যজীবীদের অধিকার রক্ষায় সরকারিভাবে ওষুধ, জাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করা প্রয়োজন।”

সমাবেশে বক্তারা বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রতিবেশির প্রতি সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews