1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুজিবনগরে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি অলিম্পিয়াড

১৭ মার্চ (মঙ্গলবার) মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওয়াইপিএজি মুজিবনগরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পিএফজি’র সমন্বয়কারী ওয়াজেদ আলি খান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ওয়াইপিএজি সদস্য এবং ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও ওয়েভের সমন্বয়কারী রুকসানা খাতুন, যশোর রিজিওনের হিসাবরক্ষক অধিশ দাশ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পিস অ্যাম্বাসেডর মুনশী মোকাদ্দেস হোসেন এবং ওয়াইপিএজি সমন্বয়কারী রিয়াজ শেখ।

কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সম্প্রীতি ও সাধারণ জ্ঞানের ওপর ৫০টি প্রশ্নে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা তিনজন বিজয়ীর নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতার জন্য মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়।

বিজয়ীরা হলো প্রথম: মোছাঃ মোহনা খাতুন (৮ম শ্রেণি)

দ্বিতীয়,আদিবা নুসরাত (৮ম শ্রেণি)

তৃতীয়,সুব্রত প্রামাণিক (নবম শ্রেণি)

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির গুরুত্ব নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে। তারা বলেন, সমাজে হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি এড়িয়ে সহনশীল সমাজ গড়ার আহ্বান জানায় তারা।

অনুষ্ঠানের শেষাংশে আজকের তরুণরাই আগামীর সম্প্রীতি রক্ষার নেতৃত্ব দিবে এই শ্লোগানে অঙ্গীকার গ্রহণের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews